DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, January 7, 2026

নতুন সেতুর উদ্বোধন হয়ে গেলেও তবুও অস্থায়ী সেতুর দাবিতে বিক্ষোভ জয়দেব মেলাকে ঘিরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার সংযোগকারী জয়দেব যাবার জন্য অজয় নদের উপর অস্থায়ী রাস্তা নিয়ে বহু বছর ধরে নানান সমস্যার মধ্যে ভুগছিলেন দুই জেলার বসবাসকারী বাসিন্দা সহ গাড়ি চালক পথচারী থেকে শুরু করে ব্যবসায়ীরা। দীর্ঘদিন পর ঝা চকচকে নতুন জয়দেব সেতুর উদ্বোধন করেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে যোগাযোগের ব্যবস্থা উন্নততর হয়। এই অজয় নদের ওপারেই যেহেতু বসে জয়দেব মেলা তাই এখন মেলার জন্য অজয় নদে অস্থায়ী সেতুর দাবিতে জয়দেব সেতু অবরোধ। চরম উত্তেজনা কাঁকসার বিদবিহারের নবগ্রামে। দুই জেলার সংযোগকারী রাস্তায় বাঁশ বেঁধে এবং টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। এই বিক্ষোভের জেরে প্রায় আধঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে ছিলো দুই জেলার গুরুত্বপূর্ণ রাস্তা। অস্থায়ী সেতু করা না হলে অবরোধ উঠবে না বলেও হুঁশিয়ারি দিচ্ছে স্থানীয় গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ জয়দেব মেলার সময়এই অস্থায়ী সেতু না থাকলে তাদের পেটে এবং রুজি রোজগারে টান পড়বে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot