DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, January 5, 2026

মুখ্যমন্ত্রীর জন্মদিনে দুর্গাপুরে কেক কেটে খুঁটি পূজার মাধ্যমে উদ্বোধন মাছে ভাতে বাঙালির

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর জন্মদিনের দিন প্রথমে কেক কাটা এবং তারপর খুঁটিপুজো হয়ে গেল দুর্গাপুরের মাছে ভাতে বাঙালি উৎসবের। এবছর পঞ্চম বর্ষে পা দিল এই উৎসব। দুর্গাপুর ইস্পাত নগরীর প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগ জানালেন প্রতিবছরের মতো এ বছরও হবে মাছে ভাতে বাঙালি উৎসব ১৯ শে ফেব্রুয়ারি থেকে ২২ শে ফেব্রুয়ারি পর্যন্ত । গত বছর এর সঙ্গেই ছিল পাঁপড় মেলা । নানান ধরনের পাঁপড়  নিয়ে এই মেলায় যুক্ত হয়েছিল। এবারে থাকবে নতুন আকর্ষণ মুড়ির মেলা। নানান ধরনের মুড়ি বিভিন্ন স্বাদের । তাই এই নতুন আকর্ষণের নাম দেওয়া হয়েছে ভালোবাসার ঝাল মুড়ি। তাই মাছে ভাতে বাঙালি উৎসবের বিভিন্ন মাছের পদের সঙ্গে নতুন আকর্ষণ ভালোবাসার ঝালমুড়ি খেতে অবশ্যই ইস্পাত নগরীর এই উৎসবে আগের মতোই ভিড় জমাবেন উৎসবমুখর বাঙালি এমনটাই আশা প্রাক্তন কাউন্সিলর পল্লব নাগের..#durgapur #DurgapurNews #NewsUpdate #digitalcreator #Durgapurcity #durgapurInfo #durgapurvlog #newpostchallenge #newpostchallenge #news #newsupdate2025

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot