DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, January 8, 2026

দুর্গাপুরে পুলিশের উদ্যোগে মানুষকে শীতের চড়ুইভাতির আনন্দ এবং এবং শীতবস্ত্র উপহার

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে 
পুলিশের উদ্যোগে ৫০০ মানুষকে শীতবস্ত্র  বিতরণ সহ চড়ুইভাতির আনন্দ দিয়ে পাশে থাকার বার্তা।
নতুন বছরের শুরুতেই জনসংযোগ কর্মসূচিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। 
শীতের দুপুরে কয়েকশো দুঃস্থ মানুষ ও শিশুদের নিয়ে চড়ুইভাতি। পেটভরে খাওয়া দাওয়ার পাশাপাশি তাদের হাতে কম্বল তুলে দেন পুলিশ আধিকারিকরা। এই অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুরের ওয়ারিয়া ফাঁড়ি। উপস্থিত ছিলেন ইস্ট ডিভিশনের ডিসি অভিষেক গুপ্তা, এসিপি সুবীর রায়, সিআই রনবীর বাগ, ওসি সঞ্জীব দে ও ফাঁড়ির আইসি উজ্জ্বল সাহা। এদিন সকলকে নিজে হাতে খাবার পরিবেশন করেন ডিসি সহ অন্যান্য পুলিশ কর্তারা। শীতের দিনে কনকনে ঠান্ডায় সাধারণ মানুষকে আরও বেশি করে সমাজের পাশে থাকার বার্তা দেন ডিসি ইস্ট অভিষেক গুপ্তা। পুলিশের এমন উদ্যোগে খুশি এলাকাবাসী।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot