DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, January 2, 2026

পাণ্ডবেশ্বর ২৬ টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পাণ্ডবেশ্বরে ২৬ টি উন্নয়নমূলক কাজের একত্রে উদ্বোধন করলেন বিধায়ক।পাণ্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের কুমারডিহি গ্রাম, নবগ্রাম গ্রাম মিলিয়ে ২৬ টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন বিধায়ক। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প " আমাদের পাড়া আমাদের সমাধান "- কাজ জোর কদমে চলছে রাজ্যজুড়ে, থেমে নেই পাণ্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি বুথের কাজও। আজ নবগ্রামের, রাস্তার লাইট, ড্রেন, বেশ কয়েকটি রাস্তার উদ্বোধন হল। অন্যদিকে কুমারডিহি গ্রামের ICDS সেন্টারের সীমানা প্রাচীর, স্কুলের স্মার্ট ক্লাস, ধর্মরাজ মন্দির ভাঙ্গনে আটচালা সেড নির্মাণসহ বিভিন্ন কাজের উদ্বোধন করলেন। উদ্বোধনী অনুষ্ঠানে, ব্লক প্রশাসনের বিভিন্ন আধিকারিক সহ গ্রামবাসী এবং বিশিষ্টজণ উপস্থিত ছিলেন।
 উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর ধীরে ধীরে মডেল পাণ্ডবেশ্বর এর রূপ নিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের ছোঁয়া পাণ্ডবেশ্বর এর অলিতে গলিতে পৌঁছে যাচ্ছে। পাণ্ডবেশ্বর বিধানসভার সাধারণ মানুষ এই কাজ বেছে নিয়েছেন এবং প্রত্যেকটি কাজ অতি দ্রুত সম্পন্ন হয়ে যাবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot