দুর্গাপুরের বিধাননগর হাউজিং কলোনিতে দুষ্কৃতীদের আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আট টু ব্লকের ২৭৯ নম্বর কোয়ার্টারের বাসিন্দা রানা ঘোষের স্কুটিতে আগুন লাগানো হয় বলে অভিযোগ।
রানা ঘোষ জানান, তাঁর স্কুটি একতলা সিঁড়ির নিচে রাখা ছিল। ভোর প্রায় চারটে নাগাদ একতলার প্রতিবেশী তপনবাবু আওয়াজ শুনে দরজা খুলতেই দেখেন স্কুটিটি দাউদাউ করে জ্বলছে। চিৎকার শুনে নিচে নেমে এসে রানা ঘোষ বিষয়টি জানতে পারেন।রানা ঘোষের সন্দেহ, সিঁড়ির পিছন দিক থেকে লাঠিতে ও তার দিয়ে রকেট বোম লাগিয়ে ইচ্ছাকৃতভাবে স্কুটিতে আগুন লাগানো হয়েছে। খবর পেয়ে বিধাননগর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।
No comments:
Post a Comment