দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আজ বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং জীর প্রথম প্রয়াণ বার্ষিকী। এই উপলক্ষে পশ্চিম বর্দ্ধমান জেলার বুদবুদ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি জয়গোপাল দের উদ্যোগে মানকর হাটতলা মোড়ে ডঃ মনমোহন সিং এর আবক্ষ প্রস্তর মূর্তি প্রতিষ্ঠা করা হলো। এই মূর্তি উন্মোচন করলেন পশ্চিম বর্দ্ধমান জেলা কংগ্রেস সভাপতি শ্রী দেবেশ চক্রবর্তী এবং সঙ্গ দেন পূর্ব বর্দ্ধমান জেলা কংগ্রেস সভাপতি ধূর্জটী বিজয় মাঝি। এরপর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দেবেশ বাবু ও ধূর্জটী বাবু প্রয়াত মহান নেতার স্মৃতিচারণ করতে গিয়ে ভারতবর্ষের অর্থনীতির উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার প্রবীণ গান্ধীবাদী কংগ্রেস নেতা প্রভাত দাস সহ দুই বর্দ্ধমান জেলা কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব ও কর্মী - সমর্থক ছাড়াও মানকর অঞ্চলের সর্বস্তরের সাধারণ মানুষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রাক্তন সাংসদ তথা অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য্য মহাশয়ের। কিন্তু উনি শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত থাকায় দেবেশ বাবুর ফোনের মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্যে নিজের বক্তব্য পেশ করেন এবং পরবর্তী কালে এখানে আসবেন বলে কথা দেন।
Post Top Ad
Your Ad Spot
Friday, December 26, 2025
Home
Unlabelled
দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রস্তর মূর্তি স্থাপন প্রয়াণ দিবসে
দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রস্তর মূর্তি স্থাপন প্রয়াণ দিবসে
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment