দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : চলতি মাসের ১৯ তারিখের পর আবারো বড়সড়ো ধসের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। অন্ডালের খাস কাজোড়ার পিটি কাজোড়া এলাকায় বড়সড় ধস। প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে ধসের ঘটনা ঘটে। ভয়ে আতঙ্কে বাড়ি ছেড়ে পালাচ্ছে স্থানীয়। ঘটনাস্থল থেকে ১০ ফুট দূরেই রয়েছে ECL এর কয়েকশো অবসান। পাশাপাশি ঘটনাস্থল থেকে ৩০০ মিটার দূরে রয়েছে,খাস কাজোড়া কোলিয়ারী ১০নম্বর এবং ১১ নম্বর পীট। স্থানীয় সূত্রে জানা যায় রাত্রি ৩টা নাগাদ বিকট শব্দে কেঁপে উঠে এই এলাকা সকালে উঠে দেখা যায় ইসিএল এর আবাসন থেকে ১০ ফুট দূরেই বিশাল এলাকা জুড়ে ঘটেছে ধসের ঘটনা। যা নিয়েই এলাকা জুড়ে শুরু হয়েছে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাপতি বিষ্ণু দেব নুনিয়া। তিনি অভিযোগ করেন ইসিএল যে পরিমাণ কয়লা উত্তোলন করে সেই পরিমাণে বালি প্যাকিং করা হয় না। যার জন্যই বারবার ধসের ঘটনা ঘটছে। এলাকার মানুষ আতঙ্কে রয়েছে।
Post Top Ad
Your Ad Spot
Sunday, December 28, 2025
Home
Unlabelled
আবারো ধস অন্ডাল খনি এলাকায় ,২০০ মিটার এলাকা জুড়ে ধস, ঘর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা
আবারো ধস অন্ডাল খনি এলাকায় ,২০০ মিটার এলাকা জুড়ে ধস, ঘর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment