উখরা রোটারি ক্লাব ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত হল ম্যারাথন দৌড় । বৃহস্পতিবার সকাল সাতটায় বাকোলা রেলগেট থেকে দৌড়ের সূচনা হয় । সূচনা করেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার EAST অভিষেক গুপ্তা ।
বাকোলা রেল গেট থেকে বাজপাই মোড়, উখরা গ্রাম, আনন্দ মোর হয়ে ধরে ফের বাকোলা রেলগেটে গিয়ে সাড়ে চার কিলোমিটার দূরত্বের ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি শেষ হয় । উদ্যোক্তারা জানান এদিনের ম্যারাথনে যোগ দিয়েছিল এক হাজারেরও বেশি প্রতিযোগী । ভিন দেশসহ রাজ্য থেকেও অনেক প্রতিযোগী অংশ নিয়েছিল এবারের ম্যারাথনে । পুরুষ বিভাগে প্রথম হন পুরুলিয়ার অনুপম মাহাতো । দ্বিতীয চন্দন রাজভর । মহিলা বিভাগে প্রথম হন কেনিয়া দেশ থেকে আগত IDYA , দ্বিতীয় হন অদিতি রজক। সকল প্রতিযোগীদের সার্টিফিকেট ছাড়াও দেওয়া হয় আর্থিক পুরস্কার । বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এই বছর ম্যারাথনের আমাদের থিম ছিল পরিবেশ সচেতনতা।। এই ম্যারাথন এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারে সচেতনতা করা হয় এবং আগামী বছর ম্যারাথন এর জন্য দ্বিগুণ পুরস্কার ঘোষণা করা হয়েছে এ বছর।
No comments:
Post a Comment