দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : একের পর এক সাফল্য দূর্গাপুরের কোক ওভেন থানার । পুলিশের হাতে ধরা পড়লো পাঁচ জনের ডাকাত দল। গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল সশস্ত্র ডাকাত দল। খবর পেয়ে পৌছায় পুলিশ। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে ডাকাত দল। পুলিশ তাদের পাকড়াও করতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। যাকে ঘিরে বুধবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুর বাজার সংলগ্ন এলাকায়। পরে কোকওভেন থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে তাদের গ্রেফতার করে। ধৃত পাঁচ দুষ্কৃতি বিহারের ঝাঁঝার রণজিৎ রবিদাস, সন্তোষ দাস, ভিকি শা, বিজয় শা ও উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দীপক দাস। উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল, একটি নাইন এমএম পিস্তল ও ১০ রাউন্ড কার্তুজ। বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। কোক ওভেন থানার নতুন ভারপ্রাপ্ত ওসি মইনুল হক দায়িত্বভার গ্রহণের পরেই একের পর এক সাফল্য কোকওভেন থানার। একের পর এক ঘটনার কিনারা সহ দুষ্কৃতীরা ধরা পড়ায় খুশি কোক ওভেন থানা এলাকার বাসিন্দারা
Post Top Ad
Your Ad Spot
Wednesday, January 8, 2025
Home
Unlabelled
পাঁচজনের ডাকাত দল ধরা পড়ল কোকওভেন থানার পুলিশের হাতে
পাঁচজনের ডাকাত দল ধরা পড়ল কোকওভেন থানার পুলিশের হাতে
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment