DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, January 11, 2025

ট্রাফিকের অতি সক্রিয়তার বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ দুর্গাপুরের ভগৎ সিং মোড়ে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : অতিরিক্ত চেকিং র অভিযোগ! ট্রাফিকের চেকপোষ্টের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। যাকে ঘিরে ছড়ালো উত্তেজনাও । দুর্গাপুর ট্রাফিক থানা ও দুর্গাপুর সাব ট্রাফিক থানার শেষ প্রান্ত ভগৎ সিং। সেখানেই সদ্য গড়ে উঠেছে ট্রাফিক সিগন্যাল ও চেক পোস্ট। স্থানীয় ব্যবসায়ী হেমন্ত ঘোষের অভিযোগ," এই এলাকায় যারা দোকানে আসছেন তাদেরও জোর করে ফাইন করা হচ্ছে। তাই আমরা প্রতিবাদ করছি। যারা অল্প টাকায় জিনিস কিনতে আসছেন তাদেরও অতিরিক্ত টাকা ফাইন দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। সপ্তাহে একদিন করে চেকিং করার আমরা দাবি করেছি। নতুন সিগন্যালিং ব্যবস্থা হওয়ার জন্য যানজট বাড়ছে কারণ রাস্তাগুলো এক লেনের। এবং ট্রাফিকের নাকা চেকিংয়ের জন্য  ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। জরিমানার ভয়ে ক্রেতারা দোকানে আসছে না । যদিও ট্রাফিক বিভাগের তরফ থেকে জানানো হয়েছে তারা নির্দিষ্ট নিয়ম নীতি মেনেই এই কাজ করছেন ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot