DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, January 4, 2025

ভিন রাজ্যে নার্সের চাকরি করতে গিয়ে পচা গলা মৃতদেহ উদ্ধার দুর্গাপুরের মেয়ের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ভিন রাজ্যে নার্সের কাজে গিয়ে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গতটেটিখোলা এলাকার যুবতীর রহস্য মৃত্যু। মহিলা হোস্টেল থেকে উদ্ধার পচা গলা দেহ। মৃতের পরিবার খুনের অভিযোগ তোলে যদিও থানায় কোন লিখিত অভিযোগ  হয়নি সুত্রের খবর
মৃতার  নাম বিউটি রানা (৩০) জানা গেছে, তিন বছর ধরে ঝাড়খণ্ডের দেওঘরের একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করতো বিউটি রানা। গত বছর ডিসেম্বর মাসের ২১ তারিখ বিউটির সাথে শেষ যোগাযোগ হয়েছিল পরিবারের। তারপর থেকে কোন যোগাযোগ না হওয়ায় চিন্তিত হয়ে পড়ে পরিবার-পরিজনেরা। গত শুক্রবার বিউটির বাবা পরেশ রানা দেওঘরের মহিলা হোস্টেলে গিয়ে বিউটির রুমে  যান সেখানে গিয়ে দেখেন বিউটির পচা গলা দেহ পড়ে আছে ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়খন্ড পুলিশ। পাঁচ বছর আগে বিউটি রানার বিয়ে হয় চার বছরের একটি সন্তানও রয়েছে। এলাকায় শোকের ছায়া ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot