DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, January 3, 2025

এই প্রথমবার দুর্গাপুরে শুরু হতে চলেছে স্পোর্টস কার্নিভাল

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : এই প্রথমবার দুর্গাপুরে শুরু হচ্ছে স্পোর্টস কার্নিভ্যাল । দুর্গাপুরে স্পোর্টস কার্নিভাল  শুরু হতে চলেছে ৫ ই জানুয়ারি আয়োজক ক্লাব সমন্বয় । সহযোগিতায় রয়েছেন ক্রীড়া অ্যাসোসিয়েশন গুলি । এই স্পোর্টস কার্নিভ্যালে  ৩২ টি ইভেন্ট , ১২ হাজারের বেশি প্রতিযোগী , ২৫ লক্ষ টাকার প্রাইজ মানি ।৫ জানুয়ারি শুভ সূচনার দিন থাকছে বিখ্যাত গায়ক অনুপম রায়ের গান । এই স্পোর্টস কার্নিভ্যালে থাকছে ক্রিকেট , ফুটবল , টেনিস , দাবা ও অ্যাথলেটিক্স সহ নানান ইভেন্ট । ১২ ই জানুয়ারি থাকছে ম্যারাথন আর এই দিনে উপস্থিত থাকবেন একসময়ের ফুটবলে ঝড় তোলা পাহাড়ি বিছে বাইচুং ভুটিয়া । তবে প্রাইজ মানি ক্রীকেটেই সবচেয়ে বেশি থাকছে , ৫ লক্ষ টাকা উইনার , রানার্স ৩ লক্ষ টাকা । ম্যারাথনে থাকছে ৫০ হাজার , ৩০ হাজার , ২০ হাজার । তবে সদ্য সদ্য সন্তোষ ট্রফি জয় করেছে বাংলা , বাংলার রক্তে মজ্জায় ফুটবল , বাঙালির পরিচয় ফুটবল , সেই ফুটবলে যে আম বাঙালি থেকে ক্লাব সমন্বয় কর্তাদের প্রেম কিছুটা কমেছে তা ফুতে উঠেছে প্রাইজ মানিতে । ফুটবলে প্রাইজ মানি মাত্র ২০ হাজার এবং ১৫ হাজার টাকা । দাবাতে এখনো প্রাইজ মানি ঘোষণা হয় নি বলেই জানিয়েছেন উদ্যোক্তারা । জেলার স্পোর্টস অ্যাসোশিয়েশনগুলির বাছাই করা খেলোয়াড়রা , স্কুল কলেজের সেরা খেলোয়াড়রা অংশ নেবেন বিভিন্ন ইভেন্টে । শুধু ম্যারাথন , ক্রীকেট এবং টেনিসে বাইরে থেকে খেলোয়াড়রা আসবেন । এই ক্লাব সমন্বয় এর আগে শুধু ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিল , এবার এই প্রথম রাজ্যের মধ্যে সম্ভবত প্রথম , স্পোর্টস কার্নিভ্যালের আয়োজন করছেন । এমনটাই অবশ্য জানিয়েছেন ক্লাব সমন্বয়ের কর্তারা । এই কার্নিভালে দুর্গাপুরের সম্মান রক্ষার ডাক দিয়েছেন পান্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমুল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী । তিনি বলেন এই স্পোর্টস কার্নিভাল মধ্য দিয়েই খেলাধুলার প্রসারের চেষ্টা করা হচ্ছে । এবং দুর্গাপুরের বিভিন্ন খেলার মাঠ কে নতুন করে গড়ে তোলা হচ্ছে এবং সিধু কানু ইনডোর স্টেডিয়াম কে ইনডোর গেম এর জন্য নতুন করে সাজানো হচ্ছে। অন্যদিকে বিশিষ্ট ব্যবসায়ি তথা এই কার্নিভালের একজন গুরুত্বপূর্ণ উদ্যোক্তা দে গ্রুপের মিঠু দে জানালেন রাজ্যের মধ্যে এই প্রথমবার দুর্গাপুরে হচ্ছে এই স্পোর্টস কার্নিভাল এই কার্নিভাল এক অন্য মাত্রা আনবে দুর্গাপুর শহরে

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot