দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :প্রৌঢ়াকে ধাক্কা মেরে তারপরেই সোনার চেন ছিনিয়ে বাইকে করে পালালো দুষ্কৃতীরা। এমনই চাঞ্চল্যকর ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কোকওভেন থানার পুলিশের তৎপরতায় গ্রেপ্তার দুষ্কৃতীরা। উদ্ধার চুরি যাওয়া সোনার চেনও। রবিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হল। জানা গেছে, দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ পল্লীতে শোভারানী মুখোপাধ্যায় নামের এক প্রৌঢ় পথ সারমেয়কে খাবার দিচ্ছিলেন। তখনই বাইকে করে তিনজন দুষ্কৃতি আসে। বাইক থেকে নেমে এক দুষ্কৃতি শোভারানী দেবীকে ধাক্কা মারে। রাস্তার উপর মুখ থুবড়ে পড়েন তিনি। তিনি চিৎকার করতে করতেই গলায় থাকা প্রায় এক ভরি সোনার চেন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর দেওয়া হয় কোকওভেন থানার পুলিশকে। ওসি মইনুল হকের নির্দেশে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করে। দুষ্কৃতীরা যখন ওই সোনার চেনটি দুর্গাপুরের সিনেমা হল রোডের একটি সোনার দোকানে বিক্রি করতে যায় তখনই তাদের পাকড়াও করে ফেলে। গ্রেপ্তার করা হয় সুভাষপল্লী সংলগ্ন রাহুল পল্লীর শিব প্রসাদ, আদিত্য মন্ডল ও ইস্যু রাম নামের তিন দুষ্কৃতীকে।
Post Top Ad
Your Ad Spot
Sunday, December 29, 2024
Home
Unlabelled
ওসি মইনুল হকের দায়িত্বভার গ্রহণের পরই একের পর এক সাফল্য কোক ওভেন থানার
ওসি মইনুল হকের দায়িত্বভার গ্রহণের পরই একের পর এক সাফল্য কোক ওভেন থানার
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment