দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : চুরি যাওয়া ৬০টি মোবাইল ফোন ও ১৬টি বাইক উদ্ধার করল কোক ওভেন থানার পুলিশ ।একজন গ্রেফতার। দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে ৬ দিনের পুলিশি হেফাজত আসামির। শুরু হয়েছে জোর তদন্ত। বড়দিনের দিনে, কোকো ভ্যান থানার পুলিশ প্রচুর চোরাই মোবাইল ফোন সহ 16টি চোরাই বাইক উদ্ধার করে এবং একজনকে গ্রেপ্তার করেছে। বুধবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তা কোক ওভেন থানায় একটি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন সমস্ত ঘটনা। আর কোক ওভেন থানার বিশাল সাফল্য কোথায় ? সাফল্য এখানেই ,কারণ অভিযুক্ত ক্ষুদিরাম কলোনীর দূর্গা মন্দির এলাকারই বাসিন্দা যা পূর্বতন থানার ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত অফিসারদের চোখ এড়িয়ে গেছিল । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দিয়ে ধরে ফেলে দুষ্কৃতিকে। এই থানার নতুন ভারপ্রাপ্ত ওসি মইনুল হক দায়িত্ব নেওয়ার পর এলাকা থেকেই এত বড় চক্রের মাথা ধরা পড়বে তা ভাবেনি কেউ । অভিযুক্তকে কোকওভেন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তি রিসিভারের কাজ করত। চোরাই মোবাইল সহ চোরাই বাইক কিনে বাজারে বিক্রি করত। অভিযুক্তের নাম উজ্জ্বল প্রামাণিক।কোকওভেন থানা এলাকার বাসিন্দা। যাদের গাড়ি ও মোবাইল চুরি হয়েছে তদন্ত করে ফেরত দেওয়ার কথা বলেন ডিসি অভিষেক গুপ্তা। কোক ওভেন থানার এই সাফল্যে খুশি এলাকাবাসী । এদিন সাংবাদিক বৈঠকে কোকওভেন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সহ ও অন্যান্য পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন।
Post Top Ad
Your Ad Spot
Thursday, December 26, 2024
Home
Unlabelled
চোরাচালান চক্রের রিসিভারকে গ্রেপ্তার কোক ওভেন থানার পুলিশের। বড় সাফল্যে তদন্ত শুরু
চোরাচালান চক্রের রিসিভারকে গ্রেপ্তার কোক ওভেন থানার পুলিশের। বড় সাফল্যে তদন্ত শুরু
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment