DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, August 29, 2024

DYFI এর মিছিলে হামলা বোমাবাজি ,গ্রেফতার ৯ আবারো পাল্টা মিছিল সিপিএমের পথে মিনাক্ষী

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বুধবার দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে ডিওয়াইএফআইয়ের মিছিলে হামলা বোমাবাজি সিপিএমের কার্যালয় ভাঙচুর এসব ঘটনার পর আজ দুর্গাপুরে এলেন DYFI এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় । গতকালের ঘটনায় নয় জনকে গ্রেফতার করে দুর্গাপুর মহকুমা আদালতে তুলেছে পুলিশ । বুধবার ডিওয়াইএফআইয়ের মিছিলে এবং সিপিএমের দলীয় কার্যালয়ে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে রাস্তায় নামল সিপিএম। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে চলে ধস্তাধস্তি।ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরী, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী সহ জেলা ও রাজ্য নেতৃত্ব। দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হয় মিছিল। মিছিলে রোড ছিল স্টেডিয়াম হয়ে দুর্গাপুর নগর নিগম পর্যন্ত।পুলিশ সেই মিছিলের অনুমতি না দেওয়াই গান্ধী মোড়ের জাতীয় সড়কের সার্ভিস রোড হয়ে নগর নিগম যাওয়ার চেষ্টা করে। ফের দুর্গাপুরের নগর নিগম মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে সিপিএম কর্মী সমর্থকরা। পুলিশের সাথে শুরু হয় সিপিএম কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফিসেক গুপ্তার নেতৃত্বে সেই পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী। সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু বলেন,"আমাদের কর্মীদের ওপর নিশংস ভাবে ছুড়ে হামলা চালালো তৃণমূলের দুষ্কৃতীরা। আবার আমাদের  শান্তিপূর্ণ মিছিলকেই বাধা দিচ্ছে দলদাস পুলিশ। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। পুলিশ কথা দিতে এলে প্রতিরোধ হবে। যতদিন না আর জি করের বিচার পাওয়া যাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে সিপিএমের।"

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot