DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, August 30, 2024

দুর্গাপুরে ডিপিএল কর্মীর পচা গলা মৃতদেহ উদ্ধার

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ডিপিএলের পরিত্যক্ত আবাসন থেকে বৃদ্ধের পচা গলা দেহ উদ্ধার। চাঞ্চল্য এলাকায়। তদন্তে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম নিরঞ্জন দাস (৭০)। ডিপিএলের অবসরপ্রাপ্ত কর্মী। মাঝেমধ্যে আত্মীয়স্বজনও আসতো পরিতক্ত ওই আবাসনে। শুক্রবার সকালে কোকওভেন থানা এলাকার ওই আবাসনে বেশ কিছুদিন ধরেই ছিলেন। কোথায় বাড়ি তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। শুক্রবার সকালে কোকওভেন থানার  ডিপিএলের পরিত্যক্ত ওই আবাসন থেকে প্রচন্ড দুর্গন্ধ পেয়ে এলাকাবাসীরা কোকওভেন থানার পুলিশকে খবর দেয়। পুলিশ পৌঁছে দেখেন নিরঞ্জন বাবুর পচাগলা দেহ পড়ে রয়েছে পরিত্যক্ত আবাসনের দ্বিতীয় তলায়। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot