DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, August 23, 2024

আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে মামড়া বাজারের ব্যবসায়ীদের বিক্ষোভ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের সামনে মামড়া বাজার এর ব্যবসায়ীদের বিক্ষোভ। উচ্ছেদ নয় , পাট্টা দেওয়া হোক । দুর্গাপুরের মামড়া বাজারের ব্যবসায়ী সমিতির দোকানদারেরা জমায়েত হয়েছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের সামনে। মামড়া বাজারের সবজি মার্কেটের সম্পাদক চঞ্চল হালদার জানালেন মাস খানেক আগে দুর্গাপুর পুরসভা থেকে আমাদের কাছে এসেছিল তারা বলেছিল দোকানের সেড  যারা বাড়িয়েছিলেন তাদের খুলে নিতে, সেই মতো আমরা দোকানে সেড সরিয়ে নিয়েছি। কিন্তু গতকাল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের থেকে আমাদেরকে বলেছে দোকান সরিয়ে নিতে, নাহলে ভেঙে দেবো । ব্যবসায়ীদের বক্তব্য আমরা ৭০  আশি বছর ধরে দোকান করছি, এইভাবে যদি ভেঙে দেন তাহলে আমরা কোথায় যাব, আমাদের বাচ্চাদের এডুকেশন আছে, কারোর ঘরে রোগী আছে, কারো সংসার আছে, তাই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের কাছে অনুরোধ আমাদের পাট্টা বা দলিল দেয়া হোক সরকারি নিয়ম অনুযায়ী যে মূল্য ধার্য হয় সব বিষয়ে আমরা দিতে রাজি আছি, কিন্তু এইভাবে আমাদের উচ্ছেদ করবেন না। এই বিষয়ে তারা লিখিত স্মারকলিপি জমা দেন আসানসোল দুর্গাপুরের উন্নয়ন পর্ষদের কাছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot