DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, August 8, 2024

বিদায় কমরেড... প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে দুর্গাপুরে গণসংগীত এর মাধ্যমে শোক মিছিল

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : গণসংগীতের মাধ্যমে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা দুর্গাপুরে। দুর্গাপুরের সিটি সেন্টারের বহুজাতিক শপিংমলের সামনে থেকে বহু বাম কর্মী সমর্থকরা শোক যাত্রা করেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরেই, দুর্গাপুরের একাধিক বেসরকারি হাসপাতাল, একাধিক কারখানা একাধিক  শপিং মল সহ নানান প্রকল্পের উদ্বোধন হয়েছিল। তিনি আজ প্রয়াত। শুধু বাম কর্মী সমর্থকরাই নন সমস্ত মানুষই আজ এই শোক মিছিলে জানিয়েছেন শেষ শ্রদ্ধা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot