DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 7, 2024

এ যেন অচেনা বাংলাদেশ বললেন লকেট অন্যদিকে দিলীপ বললেন একই রাস্তায় হাঁটছেন আরেক দিদি

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : তৃণমূল ও বিজেপির সৌজন্যতা বিনিময়ের ছবি দুর্গাপুর শহরে। এবং তা এক বিশেষ দিনে যেখানে উত্তাল বাংলাদেশ ..রবি ঠাকুরের প্রয়াণ দিবসে ভাঙ্গা হয়েছে কবিগুরুর মূর্তি । এ কোন বাংলাদেশ.. এ অন্য এক বাংলাদেশ যাকে আমি চিনি না... দুর্গাপুরে বললেন লকেট ...অন্যদিকে দিলীপ বললেন এক দিদি গেছে আর এক দিদি সেই রাস্তায় হাঁটছেন...
আজ বাইশে শ্রাবণ যেখানে এই বাংলায় কবি গুরু কে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঠিক ওপার বাংলায় কবিগুরুর মূর্তি ভাঙ্গার ঘটনা ব্যথিত করেছে হৃদয় বলে জানান বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বাংলাদেশ অবিলম্বে শান্তি ফিরুক বলে তার আশা। বুধবার রাঢ়বঙ্গের বিজেপি প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত হয়ে এ কথা জানালেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। উল্লেখ্য বুধবার দুর্গাপুরের ইস্পাত নগরের ৩১ নম্বর বিদ্যাসাগর এভিনিউতে দলীয় কার্যালয়ে রাঢ়বঙ্গের বিজেপির নেতৃত্বদের নিয়ে পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। লকেট চট্টোপাধ্যায় এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ,দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘোড়ুই সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দরা। অন্যদিকে দিলীপ ঘোষ বলেন এক দিদি গেছেন আরেক দিদি  সেই রাস্তায় হাঁটছেন । ভবিষ্যতে যেন টিএমসি দেখে নেয় তারা পশ্চিমবাংলা কে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। আর সকালে দুর্গাপুরের অঙ্গতপুর এলাকায় প্রাতভ্রমণ দিলীপ ঘোষ সেখানে সৌজন্য সাক্ষাৎকার হয় ওই এলাকার ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মন্ডলের সঙ্গে দিলীপ ঘোষ বলেন এই রাজ্যে হারিয়েছে রাজনৈতিক সৌজন্যতা । অন্যদিকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বরূপ মন্ডল বললেন তিনি এলাকায় এসেছেন তাই সৌজন্য বিনিময় করলাম। এটাকে রাজনীতির রং দেবেন না এটা মনুষ্যত্বের বিষয়, বিভিন্নজন বিভিন্ন মতাদর্শে বিশ্বাস করেন তাদের  রাজনৈতিক চিন্তাভাবনাও ভিন্ন কিন্তু সৌজন্যতা কখনো হারানো উচিত নয় ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot