DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, August 11, 2024

আর জি করের ঘটনায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে সরকারি বেসরকারি হাসপাতাল নিয়ে বৈঠক।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আর জি কর এর ঘটনায় সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক দুর্গাপুরে ।হাসপাতালের নিরাপত্তা নিয়ে যখন দেশজুড়ে হৈচৈ পড়ছে l ঠিক তখনই দুর্গাপুর মহকুমা হাসপাতালে সরকারি স্তরের নিরাপত্তার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হল বেসরকারি স্তরের নিরাপত্তা ব্যবস্থাকে lরোগী কে দেখতে আসা আত্মীয় পরিজন ও বিভিন্ন পেশেন্ট যখন হাসপাতালে প্রয়োজনের নিরিখে আসেন l ঠিক তখনই কখনো কখনো শুরু হয় অব্যবস্থা  l আর এই অব্যবস্থা রুখতেই সক্রিয়ভাবে এগিয়ে এলো দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতি l একযোগে দুর্গাপুরের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল গুলির কাছে হাসপাতালের পরিছন্নতা ও নিরাপত্তা বিষয়ক সহায়তার আহ্বান জানান, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত l আর এই ডাকে সাড়া দিয়ে শহরের নামিদামি হাসপাতাল গুলি এগিয়ে এলো l আজ রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের উপস্থিতিতে হাসপাতালেই বৃহৎ পরিসরে রোগী কল্যাণকর ব্যবস্থা গুলি গ্রহণ করা হলো l এই বেসরকারি হাসপাতালগুলি যেমন হাসপাতালের পরিচ্ছন্নতার ব্যাপারে নজর দেবে ঠিক তেমনই  এই হাসপাতাল গুলির মধ্যে একটি হাসপাতাল হাসপাতালের বাইরের নিরাপত্তা ব্যবস্থাকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে l আজকের এই অনুষ্ঠানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ড : ধীমান মন্ডল উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত l এছাড়া বেশ কিছু বেসরকারি হাসপাতালে চিকিৎসক সহ কর্ণধারেরা

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot