DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 7, 2024

পাঁচ দিন ধরে নিখোঁজ দুর্গাপুরের পলাশডিহা গ্রামের কিশোর... চিন্তায় পরিবার

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : খেলতে গিয়ে নিখোঁজ কিশোর। তিন দিন ধরে মেলেনি খোঁজ। দুশ্চিন্তায় পরিবার পরিজনেরা। নিখোঁজ কিশোরের নাম সন্তোষ সাউ(১৪)। দুর্গাপুরের পলাশডিহা এলাকার বাসিন্দা।বাবা, মা বেরিয়েছিলেন দিনমজুরের কাজে। আর ছেলে বেরিয়েছিল পাড়ার মাঠে খেলতে। মা বাড়ি ফিরে এসে দেখেন ছেলে বাড়িতেও নেই আর পাড়াতেও নেই। খোঁজাখুঁজির পরেও কোন খোঁজ না মেলায় চিন্তিত হয়ে পড়ে পরিবার-পরিজনেরা। ২ তারিখ দুর্গাপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। কিশোরের মা সঞ্জু দেবী সাউ বলেন,"১ তারিখ আমি সিটি সেন্টারের ফ্ল্যাটে গিয়েছিলাম কাজ করতে। যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন সন্তোষ পাড়ার মাঠে খেলতে গিয়েছিল। আমি যখন আড়াইটার সময় বাড়ি ফিরি তখন সন্তোষকে বাড়িতে দেখতে পাইনি। প্রতিবেশীদের জিজ্ঞাসা করলে প্রতিবেশীরা বলেন সন্তোষ সাড়ে এগারোটা  সময় চলে গিয়েছে এখান থেকে। সন্তোষ পড়াশোনা করত না। তবে ছেলের কোন খোঁজ না পেয়ে আমি বড়ই চিন্তিত হয়ে পড়ি। দু'তারিখ দুর্গাপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করি। পাঁচ দিন পেরিয়েছে, এখনো কোনো খোঁজ পাইনি। আমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন।"

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot