DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 6, 2024

দুর্গাপুরের পুরসা গ্রামে দামোদরে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর ৩৭ নম্বর ওয়ার্ডের পূরসা এলাকায় দামোদর নদীতে সোমবার দুপুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় স্থানীয় এক যুবক । আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয় ।  বছর ৩৪'র যুবকের নাম পীযুষ বাউরি।তিনি ওই এলাকারই বাসিন্দা। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন সোমবার রাত ৮ টায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিস ও বিপর্যয় মোকাবিলাকারী প্রতিনিধি দল আসে। নদীর জলে  স্পিড বোড নামিয়ে জল তল্লাশি শুরু হয়। আজ সকালে তার মৃতদে উদ্ধারের পরে এলাকায় শোকের ছায়া। উত্তাল দামোদরের জলে না নামার সতর্কতা বারবার জারি করেছে প্রশাসন তবুও এই নিয়মকে তোয়াক্কা না করে অনেকেই জলে নামছেন তাই আবারও ঘটল এই ঘটনা ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot