এটিএম কার্ড থেকে নয়, ব্যাঙ্কে থাকা চেকে সই জাল করে লক্ষাধিক টাকা গায়েব দুর্গাপুরের এক গৃহবধূর। দুর্গাপুরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে সাইবার থানায় অভিযোগ দায়ের। ব্যাংকে অভিযোগ জানাতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ ওই গৃহবধুর । ব্যাঙ্কের কর্মী এই প্রতারণার সঙ্গে যুক্ত বলে অভিযোগ গ্রাহক পরিবারের। অভিযুক্ত কর্মীর সঙ্গে জামতাড়া গ্যাং এর যোগের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। সিটি সেন্টার শাখার চিফ ম্যানেজার সুনীল সাহু জানান," উনি টাকা পেয়ে যাবেন। আমারও ব্যাঙ্কের তরফে তদন্ত করবো। ব্যাঙ্ক থেকে পুলিশেও অভিযোগ দায়ের করা হবে।" আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি সাইবার ক্রাইম বিশ্বজিৎ নস্কর জানান, " চেক জালিয়াতির একটা অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।" :
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চেক বইয়ে সই জাল করে লক্ষাধিক টাকা গায়েব গৃহবধুর
No comments:
Post a Comment