DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, August 19, 2024

দুর্গাপুরে ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতিবাদ তৃণমূলের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ফাঁসির মঞ্চ তৈরী তৃণমূলের দুর্গাপুর শহরে । রাখিবন্ধন করে আরজি করের  ঘটনায় দোষীদের ফাঁসি চেয়ে ফাঁসির মঞ্চ করে প্রতিবাদে জেলা তৃণমূল। দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, সাংসদ কীর্তি আজাদ, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ জেলা তৃণমূল নেতৃত্ব। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল। রাখি বন্ধন শেষ হতেই মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা। অন্যদিকে তিলোত্তমার বিচার চাইতে  দুর্গাপুর ইস্পাত সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে হয় পদযাত্রা। এই পদযাত্রা টি শুরু হয় দুর্গাপুরের ভগৎ সিং মোড় থেকে এবং শেষ হয় কবিগুরু এলাকায়। দুর্গাপুর ইস্পাত সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও সদস্যরা এই মিছিলে অংশগ্রহণ করে ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot