DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, January 24, 2024

দুর্গাপুরের কোকওভেন থানা পরিদর্শন করলেন সিপি সুনীল কুমার চৌধুরী আইপিএস

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের কোকওভেন থানায় পরিদর্শনে এলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অফ পুলিশ সুনীল কুমার চৌধুরী আই পি এস । তাঁকে সাদর অভ্যর্থনা জানান ডিসিপি ইস্ট কুমার গৌতম এবং এসিপি তথাগত পান্ডে এ ছাড়া কোক ওভেন থানার অফিসার ইনচার্জ  সহ সমস্ত পুলিশ কর্মীরা ।
কোকওভেন থানাকে নতুন করে আরো সাজিয়ে তোলা হয়েছে সিপি সাহেবের পরিদর্শন ঘিরে । এদিন এলাকার দুজন প্রতিবন্ধী কিশোরকে হুইলচেয়ার তুলে দিলেন সিপি সুনীল কুমার চৌধুরী। গোলাপ দিয়ে তাঁকে সম্বর্ধনা দেয় প্রতিবন্ধী কিশোরেরা । এরপর থানার ভেতরেই একটি সবুজে ঘেরা নানান বাহারি টবের একটি ওয়েটিং জোন সাধারণ মানুষের স্বার্থে উদ্বোধন করেন তিনি ।থানার কম্পাউন্ডের ভেতরে বিভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্টের  নতুন কক্ষ  তৈরি করে সাজানো হয়েছে থানায় আসা বিভিন্ন মানুষের সুবিধার জন্য । সেই বিভিন্ন কক্ষ সম্বন্ধে সিপি কে জানান ও বোঝান এসিপি তথাগত পান্ডে । এরপর কিছুক্ষণ জরুরী আলাপ-আলোচনা সেরে থানা থেকে বেরিয়ে যান সিপি । এদিন সিপি সুনীল কুমার চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান নতুন থানা এবং নতুন ফাঁড়ি নিয়ে অনেক প্রপোজাল জমা পড়েছে সেগুলো নিয়ে চিন্তাভাবনা চলছে ।আগামী দিনে জেলাতে  বেশ কিছু কনস্টেবল নিয়োগ করার পরিকল্পনা রয়েছে । আগামী লোকসভা ভোটের জন্য তারা ব্যস্ত থাকবেন তারপরেই এই সমস্ত বিষয় নিয়ে আরো চিন্তাভাবনা ও কাজ হবে বলে তিনি জানান । অন্যদিকে কোকওভেন থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত পরামানিক জানান কোকওভেন থানার এই নতুন রেনোভেশনের কাজে আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় কিছু ব্যবসায়ী ও শিল্পপতি যারা কোকওভেন থানার বিভিন্ন জন সেবামুলক কাজে ও উদ্যোগে সহযোগিতা করে থাকেন

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot