আজ বর্ধমানের প্রশাসনিক বৈঠক থেকে শিলান্যাস ও ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে পশ্চিম বর্ধমানের একগুচ্ছ প্রকল্প রয়েছে। রাস্তার নামকরণ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের এসএসবি সরণি উদ্বোধন , আমরাই এর আটচালা উদ্বোধন ইত্যাদি, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বোধন দুর্গাপুরের নবনির্মিত মহকুমা শাসকের কার্যালয়। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে একটি ঝা চকচকে চারতলা ভবন গত কয়েক বছর ধরেই নির্মীয়মান ছিল। সেই কার্যালয়েরই এদিন ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বর্তমানে দুর্গাপুরের মহকুমা শাসকের কার্যালয় টি রয়েছে আদালত ভবনেই। এখানে আরও কয়েকটি সরকারী দপ্তর রয়েছে। সাধারন মানুষের ভীড় বাড়ছে প্রতিদিন, ফলে স্থান সংকুলানের ক্ষেত্রে সমস্যা বাড়ছিল। এই চারতলা নতুন ভবনটি যথেষ্ট প্রসস্ত হওয়ায় সে সমস্যা যে অচিরেই মিটবে, তা বলাই বাহুল্য। ভবনটিতে রয়েছে লিফট, ফলে বয়স্ক মানুষদের ক্ষেত্রেও সুবিধে হবে, এর পাশাপাশি প্রতিটি ফ্লোরে রয়েছে আধুনিক টয়লেট ও জলের ব্যবস্থা। প্রশাসনিক আধিকারিকদের জন্য রয়েছে আলাদা আলাদা চেম্বার, রয়েছে ভিডিও কনফারেন্স হল, বড় এলইডি প্রতি আসনে মাইক্রোফোন লাগানো ঝাঁ চকচকে বোর্ড রুম ইত্যাদি। মোটের ওপর একেবারে কর্পোরেট লুক এই নবনির্মিত মহকুমা প্রশাসকের কার্যালয়। এখন শহরের মানুষের প্রতীক্ষা, কবে এই কার্যালয়ে আনুষ্ঠানিক কাজ কর্ম শুরু হয়।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে মহকুমা শাসকের নতুন কার্যালয় সহ আরো বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী
No comments:
Post a Comment