DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, January 22, 2024

দুর্গাপুরে ইস্পাত নগরীর ভারতী মহাকালি সার্বজনীন মন্দিরের প্রতিষ্ঠা দিবসে উৎসবের আনন্দ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের ইস্পাত নগরীর ভারতী মহাকালী সর্বধাম সার্বজনীন মন্দিরের বাৎসরিক উৎসব এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করলো । ওই এলাকার শাসমল পরিবারের উদ্যোগে বছর তিনেক আগে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয় ইস্পাত নগরীতে । বিভিন্ন ভাষাভাষীর মানুষ এবং বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন এই এলাকায় ।  কিন্তু ধর্ম যার যার উৎসব সবার । তাই এই উৎসবে শামিল হন সকলেই আজকেও তার অন্যথা হয়নি, সকলেই শামিল হয়েছিলেন এই উৎসবে আগামী চার দিন ধরে চলবে এই উৎসব । প্রতিদিন পুজোর পরে ভোগের ব্যবস্থা রয়েছে মন্দির চত্বরেই এছাড়া নরনারায়ন সেবারও আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে  । আজকে শুরুর দিনে শহরের বিভিন্ন মাধ্যমের বিভিন্ন বিশিষ্ট জ্ঞানীদের সম্মান প্রদান করা হয় উৎসবের মঞ্চ থেকে । আজকে দিনভর নানান পূজা অর্চনা সহ পংক্তি ভোগের আয়োজন করা হয়েছিল মন্দির চত্বরে  আগামী দিনের উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে এই এলাকায় জলের উপরে একটি কেদারনাথ মন্দির করা হবে দেবাদি দেব শিবের উপাসনা করার জন্য । ভক্তি প্রাণ মানুষের জন্য তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । আজকে এই অনুষ্ঠানে দুর্গাপুরের সম্মানীয় বিশিষ্ট মাননীয় শিক্ষক, সমাজের কাজে যুক্ত থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিদের সম্মান প্রদান করেন উদ্যোক্তারা

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot