DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, July 6, 2023

রাজ্যপাল নিয়ে মন্তব্যে বাবুল এর গানকে রানু মন্ডলের গানের সঙ্গে তুলনা জিতেন্দ্রর

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  নির্বাচনী প্রচারে মন্তব্য পাল্টা মন্তব্যের জেরে সরগরম দুর্গাপুর।  ইছাপুরে তৃণমূলের হয়ে প্রচারে এসে রাজ্যপাল সম্পর্কে বিষ্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন কালো চশমা পরে উনি সবকিছু দেখতে পাচ্ছেন না। রাজ্যপাল  রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ভাবে অন্ধভাবে বিজেপির হয়ে কাজ করছেন । উনি বাংলার ইতিহাস জানেন না । উল্লেখ্য , রাজ্যপালের পশ্চিমবঙ্গ দিবস পালন উপলক্ষে এদিন বাবুলের এই উক্তি। আজ বৃহষ্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের আমলকা ও ইছাপুরে রোড শো উপলক্ষে প্রচারের শেষ লগ্নে এসে বাবুল সুপ্রিয়র এই মন্তব্য জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। 

এই ইস্যুতে বাবুল সুপ্রিয়কে একহাত নিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তিনি বলেন যে বাবুল সুপ্রিয় রামদেব বাবার কাছে অনুলোম বিলোম শিখে রাজনীতিতে এসেছে , ওনার এখন কায়ম চুর্ন প্রয়োজন মাথা পরিষ্কারের জন্য। রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করার শিক্ষাগর যোগ্যতা আছে ওর ? প্রশ্ন বিজেপি নেতার। জিতেন্দ্র তেওয়ারির কটাক্ষ , উনি এমন কিছু গায়ক না কয়েকটা গান হিট হয়েছে গায়ক হিসেবে রানু মন্ডল ও তো ভালো গান গায় রানু মন্ডল আর ওর মধ্যে তুলনা চলে কিন্তু রাজ্যপালের সঙ্গে ওর তুলনা চলে না। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot