DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, July 6, 2023

অদিতি মুন্সি কে নিয়ে খনি এলাকায় প্রচার তৃণমূলের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সময় আর হাতে নেই অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে পাল্লা দিয়ে প্রচারে তৃণমূল খনি এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের শেষ লগ্নে প্রচার জমজমাট। শাসক থেকে বিরোধী কেউই বাদ যাচ্ছে না তারকা প্রচারে। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের শেষ প্রচারের দিন দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার অঞ্চলে তারকা প্রার্থীর প্রচার তৃণমূল কংগ্রেসের। এদিন তৃনমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসেন কলকাতার বিখ্যাত গায়িকা তথা তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সি। এদিন সকালে হুড খোলা গাড়িতে চেপে শ্রীকৃষ্ণপুর গ্রাম থেকে বর্ণাঢ্য মিছিলে সামিল হন অদিতি মুন্সি। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদ প্রার্থী সুজিত মুখার্জি সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দরা।  মিছিলটি শেষ হয় গোরবাজার এলাকায়। এদিন অদিতি মুন্সিকে দেখার জন্য ভিড় উপচে পড়ে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot