দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : তরুন আইনজীবীর মৃত্যু নিয়ে চাঞ্চল্য শহরে। গতকাল দুর্গাপুরে সিটি সেন্টারে দুর্গাপুর মহকুমা আদালতের এক তরুণ আইনজীবীর দুর্ঘটনায় মৃত্যু হয়। তারা দুই ভাই, দুজনেই আইনজীবী, শহরের নগর নিগমের জঞ্জালবাহি একটি লরির ধাক্কায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই তরুণ আইনজীবীর নাম অভিরূপ চট্টোপাধ্যায়। গত বৃহস্পতিবার সকালে অন্যান্য দিনের মতন সকালে আদালতের কাজে যাচ্ছিলেন অভিরূপ। হঠাৎই দুর্গাপুর নগর নিগমের একটি জঞ্জাল সাফাই গাড়ি ধাক্কা মারে ওই তরুণ আইনজীবীকে। অভিযোগ তার শরীরের উপর দিয়েই গাড়ি চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়লা তাকে গান্ধী মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়। তরুণ আইনজীবীর এহেন মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দুর্গাপুর মহাকুমা আদালতের আইনজীবীদের ছাড়া ওর স্থানীয় দোকানদার ও স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে। আজ এই শোকের কারণে দুর্গাপুর আদালত এর কাজকর্ম বন্ধ রাখেন আইনজীবীরা। অভিরূপের আদি বাড়ি পাণ্ডবেশ্বরে, কিন্তু দুর্গাপুর থেকে পাণ্ডবেশ্বর যাওয়া-আসা করে আদালতের কাজ করায় অসুবিধা হওয়ার কারণে সিটি সেন্টারে বসবাস করছিল সে। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। চাপা উত্তেজনা শুরু হয়েছে দুর্গাপুর নগর নিগম এবং আইনজীবীদের মধ্যে। এই গুরুত্বপূর্ণ রাস্তায় স্পিড ব্রেকার লাগানোর দাবি উঠেছে এছাড়াও এই গাড়িগুলো চালক সহ বৈধ কাগজপত্র আছে কিনা, এই নিয়ে প্রশ্ন উঠেছে।
Post Top Ad
Your Ad Spot
Friday, July 7, 2023
Home
Unlabelled
দুর্গাপুর মহাকুমা আদালতের তরুণ আইনজীবীর দুর্ঘটনায় মৃত্যু নিয়ে চাঞ্চল্য
দুর্গাপুর মহাকুমা আদালতের তরুণ আইনজীবীর দুর্ঘটনায় মৃত্যু নিয়ে চাঞ্চল্য
Share This
About Unknown
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment