DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, July 6, 2023

দুর্গাপুরের কাঁকসা ব্লকে পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে মিছিল জেলা কংগ্রেসের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : হেভি ওয়েট নেতা মন্ত্রী ফিল্মস্টার ছাড়াই কংগ্রেসের প্রচার দুর্গাপুরের  কাঁকসা ব্লকে।  ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের শেষ দিনে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের কাঁকসায় আজ জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে বাজনা ও আদিবাসী নৃত্য সহযোগে এক বর্ণাঢ্য মিছিল সেখ পাড়া কংগ্রেস পার্টি অফিস থেকে শুরু হয়ে কাঁকসার বিভিন্ন অঞ্চলে ব্লক সভাপতি পূরব ব‍্যানার্জী, জাতীয় কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী সুলতানা বিবি সেখ, পঞ্চায়েত সমিতির ইন্দ্র কুমার মেহেরা, ও গ্রাম সভার প্রার্থী মোজাম্মেল হক, রকিবা বিবি,ধর্মেন্দ্র শর্মা, জ‍্যোৎস্না সেখ সহ সকল প্রার্থী পরিক্রমা করে জাতীয় কংগ্রেস কে হাত চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। এই বর্ণাঢ্য মিছিলে PCC সদস্য পামলু মজুমদার, দুর্গাপুর ১ নং ব্লক সভাপতি রবীন গাঙ্গুলী, দুর্গাপুর ৩ নং ব্লক সভাপতি অশোক শাসমল,  জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না, জেলা সোস‍্যাল মিডিয়ার চেয়ারম্যান সুদর্শন চক্রবর্তী, ছাড়াও ছিলেন বরুণ দাস, অশোক মুখার্জী, যুব কংগ্রেসের সুকোমল সাহা, গোপা মুখার্জী, ফিরোজ, জাহাঙ্গীর সহ কাঁকসার কংগ্রেস কর্মী ও সমর্থক সহ সাধারণ মানুষ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot