DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, July 3, 2023

গুরু পূর্ণিমার দিনে দুর্গাপুরের অম্বুজার ঊর্বশী এবং ভিড়িঙ্গীর নবারুণ দুর্গা পুজো কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হলো

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  দুর্গাপুরের অন্যতম সেরা বারোয়ারি পুজোর মধ্যে অন্যতম দুর্গাপুরের সিটি সেন্টার এর অম্বুজা এলাকার উর্বশী সার্বজনীন দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল। আজ সোমবার গুরুপুর্নিমার দিন শহরের অন্যতম সেরা দুর্গোৎসবের সূচনা হয়ে গেল। এবার এই পুজো ২০ তম বর্ষে পদার্পন করল। এবারের থিম মায়াপুরের ইস্কনের নতুন মন্দিরের আদলে মন্ডপ সজ্জা , সঙ্গে থিম অনুযায়ী আলোক সজ্জা থাকছে। দুর্গাপুরের অনিমা ডেকোরেটর্স এবার মন্ডপ সজ্জার দায়িত্বে , মোটামুটি ভাবে ১৮ থেকে ২০ লক্ষ টাকার বাজেট রয়েছে এই পূজোয়। অন্যদিকে গুরুপুর্নিমার দিন দুর্গাপুরের ঐতিহ্যশালী দুর্গাপুজো নবারুণ ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। আজ সোমবার এই খুঁটিপুজো তে উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রাক্তন মহা নাগরিক তথা ক্লাব সদস্য অপূর্ব মুখোপাধ্যায় সহ অন্যান্য সদস্যবৃন্দ। এই বছর ৫৬ তম বর্ষে পদার্পণ করছে এই পুজো।  পুজোর বিশেষ আকর্ষণ মেলা যা যথারীতি এবারও হবে বলে জানান তিনি। ১৫ লাখ থেকে কুড়ি লাখের মধ্যে বাজেট এই পুজোর।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot