যদিও এই যোগদানের খবর সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা স্বাধীন ঘোষ জানান যে এটা সিপিআইএমের আইওয়াশ ছাড়া আর কিছু নয়।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : নিজেদের হারানো ঘাঁটি পুনরায় ফিরে পেতে মরিয়া সিপিএম। প্রতিদিনই চলছে নির্বাচনী প্রচার এরই মধ্যে নির্বাচনী প্রচারের শেষ লগ্নে দুর্গাপুর সংলগ্ন জেমুয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দিলো ১৪ জন। সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের দাবি তৃণমূলের বুথ সভাপতি সহ ১৪ জন সক্রিয় তৃণমূল কর্মী এদিন লাল পতাকা হাতে তুলে নিয়েছে। একটা সময় যাদের হাতে আক্রান্ত হয়েছিলেন আজ তাদেরই হাতে লাল পতাকা দিয়েছেন বলে জানান সিপিআইএম নেতা।
No comments:
Post a Comment