দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর শহর লাগোয়া পঞ্চায়েতের অধীন গ্রাম গুলোকে দুর্গাপুরের পুরসভার অন্তর্ভুক্ত করতে হবে এই দাবি নিয়ে সিপিএম পঞ্চায়েত ভোটের আগে মানুষকে সঙ্ঘবদ্ধ করতে পথে নামলো
মানুষই গড়বে মানুষের পঞ্চায়েত এই স্লোগানকে সামনে রেখে রবিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকে জেমুয়া পঞ্চায়েতের অন্তর্গত শংকরপুর মোড় থেকে কালিগঞ্জ মোড় পর্যন্ত সিপিআইএমের মিছিল। সিপিআইএমের জেলা সম্পাদক মন্ডলী সদস্য পঙ্কজ রায় সরকার বলেন জেমুয়া গ্রামে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে হবে তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে বিজেপি এখানে কোন সম্ভাবনা নেই তার কারণ ১৭ টা আসনের মধ্যে মাত্র বিজেপি পাঁচটা আসনে প্রার্থী দিয়েছে, যদি তৃণমূলকে হারাতে হয় তাহলে সিপিআইএম অল্টারনেটিভ, তৃণমূলকে হারাতে গেলে সিপিআইএমকে ভোট দিতে হবে, মানুষকে আমরা আবেদন করলাম, আর এখানে তৃণমূল বিজেপি এক, আমরা বলেছি এখানে যেমন বরধ্রিষ্ণ অঞ্চল বেড়েছে আমাদের বামফ্রন্টের সময় কথা হয়েছিল শঙ্করপুর কালিগঞ্জ টেটিখোলা দুর্গাপুর পুরসভার সঙ্গে যুক্ত করতে হবে, আমাদের পঞ্চায়েত গঠন হলে আমরা এই অঞ্চলটিকে দুর্গাপুর পুরো সভা সঙ্গে যুক্ত করব।
No comments:
Post a Comment