দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : 21 শে জুলাই এ কংগ্রেস কর্মীদের হত্যার স্মরণে দুর্গাপুরে জাতীয় কংগ্রেস। বিচার পেলোনা নিহতদের পরিবার আক্ষেপ কংগ্রেস নেতা তরুণ রায়ের। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ।অমর ২১ শে জুলাই উপলক্ষে আজ দুর্গাপুরে কাশি রাম দাসে কংগ্রেসের দলীয় কার্যালয়ে স্মরণ করা হয়। এই স্মরণ সাভার উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় , ইনটাক নেতা রানা সরকার, পূর্ণেন্দু পাণ্ডা, জেলা যুব কংগ্রেস সহ সভাপতি রবি যাদব সহ অন্যান্য নেতৃত্ব।
অনুষ্ঠানের শুরুতে প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় শহীদের স্মৃতি স্তম্ভে মাল্য দান ও নীরবতা পালন করে স্মরণ সাভার সূচনা করেন। তরুণ বাবু তার বক্তব্য রাখতে গিয়ে বলেন " ২১ শে জুলাই ১৯৯৩, যুবকংগ্রেসর ১৩ জন কর্মী পুলিশের গুলির বৃষ্টিতে শহীদ হলেন । আজ সেই হারমাদ CPIM এর সরকার নেই, কিন্তু বিচার পেলো না কংগ্রেস কর্মীর পরিবার রা । অনেক আশা নিয়ে পট্ পরিবর্তন হল কিন্তু এই সরকার চালাকি করে সুবিচারের পরিবর্তে, আশায় জল দিচ্ছেন ।
আমরা কিন্তু ভুলিনি আজ ও তোমাদের ।তোমাদের বিচারের আশায় বুক বেঁধে আছি ।
No comments:
Post a Comment