দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : এশিয়া বুক অব রেকর্ডস এর নাম উঠে ফেলল দুর্গাপুরের ছোট্ট শ্রীহান শ্রীহান দুর্গাপুরের হেম শিলা মডেল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র এই ছয় বছর বয়সেই মুখস্ত ১৯৪ টি সামুদ্রিক প্রানীর বৈজ্ঞানিক নাম। অবলীলায় বলে চলে সে কঠিন কঠিন সব ইংরেজী শব্দ । এশিয়া রেকর্ড করে ফেলল দুর্গাপুরের হরিবাজার অঞ্চলের বাসিন্দা ছোট্ট শ্রীহান। এশিয়া বুক অফ রেকর্ডস থেকে যার স্বীকৃতি মিলেছে সম্প্রতি , পেয়েছে শংসাপত্র,মেডেল । দুর্গাপুরের হেমশীলা মডেলের ক্লাস ওয়ানের ছাত্র শ্রীহানের ছোটবেলা থেকেই ফটোগ্রাফিক মেমারী , যা দেখে তাই মনে রাখতে পারে। এই বয়সেই সোলার সিস্টেম,সামুদ্রিক প্রানী,প্ল্যানেট ইত্যাদি বিষয়ের ওপর এনসাইক্লোপেডিয়া পড়ে ফেলেছে। এসবের পাশাপাশি ছবি আঁকার ব্যাপক আগ্রহ এই খুদে , জানাচ্ছে নিজেই।
শ্রীহান পালের বাবা ড: সৌরভ পাল একটি বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক। তিনি জানান যে ছোটবেলা থেকেই পড়ার বইএয়ের পাশাপাশি এই বিষয়গুলিতে অসীম আগ্রহ ছেলের।
ছেলে এশিয়া রেকর্ডসের অধিকারী , গর্বিত মা পৌলমি পাল বলেন যে আরও ছোটবেলায় থেকেই যা শুনত তাই মনে রাখত , সেভাবে মনে রেখেই আজ এশিয়া সেরা হয়েছে শ্রীহান।
এর আগে শ্রীহান একটি বাংলা চ্যানেলের রিয়েলিটি শো তে গিয়েও তাক লাগিয়ে দিয়েছিল সঞ্চালক তথা বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে। এবার লক্ষ্য গিনেস বুকে নাম তোলা, তবে তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। দুর্গাপুরের বিরল এই প্রতিভার কৃতিত্বে গর্বিত বাবা মা সহ পরিবার ও পাড়াপ্রতিবেশীর পাশাপাশি নগরবাসীও।
No comments:
Post a Comment