DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, July 22, 2023

দুর্গাপুরের একটি হোমে মৃত্যু চিকিৎসাধীন যুবকের খুনের অভিযোগ পরিবারের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : হোমে চিকিৎসাধীন এক যুবককে  পিটিয়ে মৃত্যুর অভিযোগ দুর্গাপুরের একটি হোমের বিরূদ্ধে। ঘটনাস্থলে পুলিশ
 শুক্রবার রাতে এই ঘটনা ঘটে দুর্গাপুরের সিটি সেন্টারে। আজ শনিবার সকালে ওই যুবকের পরিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসে। মৃত যুবকের নাম সুমিত দাস , বয়স ২৬। মৃতের মামার অভিযোগ , ওই হোমে ঠিকমত খাওয়া দাওয়া দিত না , মারধোর করত। গত মাস তিনেক পরিবারের সাথে দেখা করতে দেয়নি  হোম কতৃপক্ষ , এমনই অভিযোগ ।গুরুতর অসুস্থ হওয়ায় শুক্রবার রাতে হোম থেকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। মৃত সুমিত সুভাষপল্লীর  বাসিন্দা। স্বভাবতই এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। উক্ত হোমের বিরূদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হচ্ছে বলে পরিবার সুত্রে খবর। উত্তেজনা রয়েছে এলাকায়। হোমের ম্যানেজারকে গ্রেফতার করেছে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। পাশাপাশি প্রতিবেশীরা জানিয়েছেন এই হোমের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এবং ঘুমের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরেন মৃতের পরিবারের আত্মীয়রা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot