DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, June 30, 2023

দুর্গাপুরের রুপকার ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবসে তাকে শ্রদ্ধায় স্মরণ করলো শহরবাসী

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  শিল্পের জন্য শিল্প এই কনসেপ্ট নিয়ে দুর্গাপুরের রুপকার ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবসে দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করা হচ্ছে
ডঃ বিধানচন্দ্র রায়ের ১৪১ তম জন্মদিন এবং ৬০ তম মৃত্যু দিবস উপলক্ষে দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করা হচ্ছে ।।এই উপলক্ষে মহকুমা কংগ্রেস সেবাদলের পক্ষ থেকে কাশিরাম  দাসে অবস্থিত কংগ্রেস দলীয় কার্যালয়ে এবং রঘুনাথপুরে এক  অনুষ্ঠান ডঃ বিধানচন্দ্র রায়ের মূর্তি ও ছবিতে মাল্য দান করে অনুষ্ঠানের শুভ সুচনা করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় এই উপলক্ষে  তরুণ বাবু বলেন মাত্র বারো বছরের কার্যকালে তিনি দুর্গাপুর, কল্যাণী, সল্টলেক মতোন শিল্পাঞ্চল উপনগরী তৈরী করেছিলেন, যা ভাবলেও স্বপ্ন বলে মনে হয়, দুঃখের বিষয় ওনার স্বপ্নের দুর্গাপুর শিল্পাঞ্চল আজ মরুভূমিতে পর্যবশিতো হতে  চলেছে, তিনি আরও বলেন এই দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ ডঃ বিধানচন্দ্র রায়ের কাছে চির কৃতজ্ঞ থাকবেন, এই অনুষ্ঠানের মাধ্যমে করনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে সব ডাক্তার বাবুরা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদেরও স্মরণ করেন , তরুণ রায়ের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের অন্যতম নেতা ও কর্মীরা অন্যদিকে   ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী ও ডক্টরস ডে উপলক্ষে শনিবার সকালে  বিধান নগর বিধান স্মৃতি মঞ্চের পক্ষ থেকে বিধান নগর রোটারী তে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্য দান করলেন ডক্টর উদয়ন চৌধুরী  এছাড়াও বিধান নগর বিধান স্মৃতি মঞ্চের প্রাঙ্গনে ডক্টর বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করলেন দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলী সদস্য দীপঙ্কর লাহা । এই উপলক্ষে ডক্টর উদয়ন চৌধুরী মহাশয় জানালেন ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী এবং ডক্টর ডে উপলক্ষে আমি বিনা পয়সায় সারাদিন রোগীদের চিকিৎসা করব। এছাড়াও আজকে ডক্টরস ডে  উপলক্ষে বিধান নগর বিধান স্মৃতি মঞ্চের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot