প্রথম রক্তদান শিবির
বনসোল আদিবাসী স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহযোগিতায় ইছাপুরে নিজ ক্লাব ঘরে বিপুল উৎসাহ ও উদ্দীপনা সহকারে আয়োজিত হয়। মহতী রক্তদান শিবিরে ৩ জন মহিলা সহ মোট ৪০ জন রক্তদান করেছেন,তার মধ্যে এই প্রথম রক্তদান করেছেন ২০ জন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে।শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ ও রাজেশ পালিত, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইন্দ্রজিৎ মাজি,প্রয়াস এর সম্পাদক প্রবীর ঘোষ,দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাব কো অর্ডিনেশন সোসাইটির মৃত্যুঞ্জয় সামন্ত ও ইন্দ্রজিৎ ব্যানার্জি সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্লাব সংলগ্ন স্থানে সিধুকানহু'র পূর্নাবয়ব মূর্তির উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
দ্বিতীয় রক্তদান শিবির প্রতি বছরের মত এবছরেও পলাশডিহা আদিবাসী সুসৌর গাঁওতা'র উদ্যোগে পলাশডিহা যুব গোষ্ঠী কমিউনিটি হলে আয়োজিত হয়। মহতী রক্তদান শিবিরে ৩ মহিলা সহ মোট ১২ জন রক্তদান করেছেন।মিশন হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে।দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর স্বেচ্ছাসেবী বন্ধুরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ২টি ক্ষেত্রেই শিবির শুরুর আগে ধামসা মাদল বাজিয়ে পদযাত্রা হয়েছে এবং শহীদ সিধু-কানহুর প্রতিকৃতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। শিবির শেষে আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র ও দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর স্মারক তুলে দেওয়া হয়েছে।
No comments:
Post a Comment