DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, June 23, 2023

দুর্গাপুরে রথের মেলায় মায়েদের জন্য বিশেষ ব্যবস্থা ওম সাই রাম ট্রাস্টের।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : শহর আছে নিজের মতই।  শহরে এবং শহরের আশেপাশের বিভিন্ন জায়গায় মায়েরা নবজাতককে নিয়ে আসেন শহরের বিভিন্ন মেলা দেখতে কিন্তু নবজাতকদের এবং সেই সমস্ত মায়েদের কথা কেউ কোনদিন সেই ভাবে ভেবে দেখেননি। না মেলা কমিটি না উদ্যোক্তা। ভাবল দুর্গাপুরের ছেলে পারিজাত। দুর্গাপুর ওম সাই রাম ট্রাস্টের পরিচালনায় ও সমাজসেবী পারিজাত গাঙ্গুলীর উদ্যোগে দুর্গাপুরে রাজীব গান্ধীর ময়দানে এই প্রথম মাতৃ স্তন্য সুধা কেন্দ্র উদ্বোধন হলো বৃহস্পতিবার সন্ধ্যায় । উপস্থিত ছিলেন দুর্গাপুর বেসরকারি হাসপাতালের নিউরোসার্জেন হার্দিক রাজগুরু ও বিশিষ্ট জনেরা। উদ্যোক্তা পারিজাত গাঙ্গুলি জানান এই মেলা বহু বছর থেকে চলে আসছে, কিন্তু আগে কখনো এই ধরনের মাতৃ স্তন্য সুধার কেউ ব্যবস্থা করেন নি। এই বছর আমরা উদ্যোগ নিয়ে ওম সাই রাম ট্রাস্ট এর পক্ষ থেকে এই রথের মেলাতে মাতৃ স্তন্য সুধার ব্যবস্থা করেছি। এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে কোন দলীয় রঙ না দেখে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot