DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 22, 2023

নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুর্গাপুরে ক্ষোভ প্রকাশ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের জেমুয়া অঞ্চলে আজ মিছিল করে সমাবেশ হয় বক্তব্য রাখেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।  বক্তব‍্যে নির্বাচন কমিশন কে তুলেধনা করেন সুজন চক্রবর্তী। বাদ দেননি মুখ্যমন্ত্রী সহ অভিষেকের জন জোয়ার যাত্রা কেও।
 রাজ্যে মনোনয়নের ক্ষেত্রে আটজনের মৃত্যু হয়েছে নির্বাচন কমিশন ফাজলামো করছে কোর্টে জবাব দিতে পারছে না। তার জন্য কোর্ট ভরসা রাখতে পারছে না। সিবিআই তদন্তের  নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনের কোন মান মর্যাদা নেই বলে অভিযোগ সুজনের। তিনি মনে করেন নির্বাচন আধিকারিকদের জেলে পোরা উচিত। যেখানে জেলায় এত এত বুথ সেখানে এক কোম্পানি বাহিনী কি করবে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এর নিরাপত্তার জন্য 30 কোম্পানি পুলিশ বাহিনী লাগে অভিষেকের সার্কাস যাত্রার জন্য বত্রিশ কোম্পানি পুলিশ বাহিনী লাগে এটা প্রহসন চলছে। কোর্ট যথার্থ রায় দিয়েছে তাই এই নির্বাচনের লড়াই চলবে । মানুষ প্রতিরোধ করে ভোটে অংশগ্রহণ করবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot