দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থীকে বেধড়ক মারধর বিরোধীদের বলে অভিযোগ , ভর্তি দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সিপিএমের থানা ঘেরাও করে বিক্ষোভ এলাকায় উত্তেজনা। পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রশান্ত রুইদাসকে প্রার্থী হয়ে দাঁড়ানোর অপরাধে বেধড়ক মারধর বিরোধীদের বলে অভিযোগ সিপিএমের। এই নিয়ে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ঘেরাও করে সিপিএমের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে ওই পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রশান্ত রুইদাস । ২০১১ সাল থেকে ক্রমাগত অত্যাচার চালাচ্ছে তৃণমুল । ২০১১ সালে ঘর ছাড়া ছিল প্রশান্ত রুইদাস। সেই প্রশান্ত রুইদাসকে ঘরে গিয়ে তৃণমুল ও বিজেপির দুর্স্কৃতিরা মিলে মারধর করে বলে অভিযোগ সিপিএমের।। এছাড়া তার সাত মাসের অন্তসত্বা স্ত্রীকেও মারধর করে , প্রশান্তর বোনকে ও বাবাকেও ও মারধর করে। তৃনমুল বিজেপি একসাথে দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া অঞ্চলের কালীগঞ্জে অলিখিত জোট করেছে বলে অভিযোগ সিপিএমের। এদিন ঘটনায় প্রশান্তর বৃদ্ধ বাবাকেও দুস্কৃতিরা মারধর করে বলে অভিযোগ । সিপিএম প্রার্থী অভিযোগ করেন মুক্তি রুইদাস , দুলাল রুইদাস , দেবলাল রুইদাস , ফটিক রুইদাস তাকে বেধড়ক মারধর করে । সিপিএম প্রার্থীর অভিযোগ এরা সবাই তৃণমুল । পরেই বলেন এদের সাথে বিজেপির কেউ কেউ যুক্ত রয়েছে যদিও এই ঘটনাকে জমি সংক্রান্ত বিবাদ বলে ঘুরিয়ে দিতে চাইছে বলে অভিযোগ সিপিএমের ।পুলিশ সুত্রে জানানো হয়েছে তিনজনকে আটক করা হয়েছে তদন্ত চলছে ।
Post Top Ad
Your Ad Spot
Sunday, June 25, 2023
Home
Unlabelled
দুর্গাপুরে সিপিএম প্রার্থীকে মারধরের ঘটনায় চাঞ্চল্য
দুর্গাপুরে সিপিএম প্রার্থীকে মারধরের ঘটনায় চাঞ্চল্য
Share This
About Unknown
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment