দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে ইসকনের রথযাত্রায় রথের দড়িতে টান দিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। ছিলেন বিধায়ক সহ পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও । এ বছর দুর্গাপুরের ইসকন মন্দিরের রথযাত্রা 16 বছরে পদার্পণ করলো। সকাল থেকেই শুরু হয়েছে নানান ধরনের পুজো আর্চা অনুষ্ঠান। পুরীর জগন্নাথ মন্দির থেকে এসেছেন দ্বৈতপতিগন । সকাল থেকেই শহরের মানুষ ভিড় জমিয়েছেন ইসকন মন্দিরে। আজ বিকেল চারটে নাগাদ এই রথযাত্রা শুরু হয়। দুর্গাপুরের ইস্পাত নগরীর এজোন ও বিজোন এলাকা পরিদর্শন করবেন প্রভু বলরাম ও সুভদ্রা কে নিয়ে। জেলার মন্ত্রী সহ বিধায়ক কাউন্সিলর এবং দুর্গাপুর ইস্পাত কারখানা সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা সকলেই এই রথযাত্রায় যোগ দিয়েছেন রথের দড়ি টানতে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার রথের দড়িতে টান নিলেন। কয়েক হাজার মানুষের জনসমাগম হয়েছে এই রথযাত্রার ঘিরে । আগামী কয়েক দিন ধরে চলবে এই অনুষ্ঠান। প্রতিদিন নানান ধরনের ভোগের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে যে মানুষেরা মন্দিরে আসতে পারেন না তাদের কাছে ভোগ পৌঁছে দেওয়া হবে মন্দিরের তরফ থেকে। চিত্রলয় ময়দানে আজ থেকে শুরু হবে ১৫ দিনের মেলা রথযাত্রা উৎসবকে ঘিরে সেখানেও প্রতিদিন চলবে প্রভুর পূজো আর্চা ও নানান সংস্কৃতিক অনুষ্ঠান। অন্যদিকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর থেকে।দুর্গাপুরের ইস্পাত নগরীর জগন্নাথ মন্দির থেকে আজ জগন্নাথ দেব বলরাম সুভদ্রা, সকলকে রথে করে নিয়ে আসা হলো ধুম ধামের সাথে চিত্রালয় মেলাময়দানে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রতিবছরই ধুমধাম করে এই অনুষ্ঠান হয় এবারও সেই উৎসাহ ছিল চোখে পড়ার মতো আগামীকাল থেকে ১৫ দিনের মেলা বসবে এই মেলা চত্বরে রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। অন্যদিকে দুর্গাপুরের মামড়া বাজার দুর্গাপুরের বাস স্ট্যান্ড সংলগ্ন ইরিগেশন কলোনিতেও ধুমধাম করে রথযাত্রা উদযাপন করা হয় এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে ছোট বড় নানান রথযাত্রা উৎসব উদযাপন হয়।
Post Top Ad
Your Ad Spot
Tuesday, June 20, 2023
Home
Unlabelled
দুর্গাপুরে ধুমধাম সহকারে শহর জুড়ে চলল রথযাত্রা উৎসব উদ্বোধনে দুর্গাপুরের মন্ত্রী প্রদীপ মজুমদার
দুর্গাপুরে ধুমধাম সহকারে শহর জুড়ে চলল রথযাত্রা উৎসব উদ্বোধনে দুর্গাপুরের মন্ত্রী প্রদীপ মজুমদার
Share This
About Unknown
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment