দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : রথযাত্রার শুভ দিনে দুর্গাপূজোর খুঁটি পুজো হয়ে গেল দুর্গাপুরে । দুর্গাপুরের সিজোন বুদ্ধ বিহার সার্বজনীন দুর্গাপূজা কমিটির এই খুঁটি পুজোকে ঘিরে আনন্দে উৎসবে মেতে ছিলেন এলাকাবাসী সহ পূজোর উদ্যোক্তা ও সদস্যরা আজ মঙ্গলবার রথযাত্রার পুন্যলগ্নে শারোদৎসবের ঢাকেও কাঠি পড়ে গেল। শহরের অন্যতম সেরা বারোয়ারী বুদ্ধবিহার সার্বজনীন দুর্গোৎসব সম্মেলনী রথযাত্রার দিনেই সেরে ফেলল খুঁটি পুজো। প্রতিবছরই দুর্গাপুরের সেরা দুর্গাপূজা গুলোর মধ্যে এই বুদ্ধ বিহার সেরা পুজোর প্রতিযোগিতায় নিজেদেরকে ধরে রাখে। তার কারণ প্রতি বছরই তারা তুলে আনে নতুন ধরনের থিম যেমন গত বছর তারা আদিবাসী জীবনযাত্রাকে তাদের থিমের মাধ্যমে তুলে ধরেছিলেন এবং মা দুর্গা কে আদিবাসী মা হিসেবে তুলে ধরেছিলেন। এদিন সকাল থেকেই ইস্পাত নগরীর সি-জোনে খুঁটিপুজো উপলক্ষে মেতে ওঠে এলাকার মানুষ। ঢাকের বাদ্যর সাথে মহিলারা নাচে মেতে ওঠে। এবারের থিম পুরুলিয়ার ছৌ নাচ। ছৌ রুপিনি , জগৎজননী...এটাই তাদের থিম। মা দুর্গাকে ছৌ রূপিনী দেখাতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে , এর সাথে থাকছে বিশেষ আলোকসজ্জা। এবারের বাজেট এখনও পর্যন্ত ১৫ লাখ টাকার কাছাকাছি বলে জানালেন পুজো কমিটির সম্পাদক সৌগত বন্দ্যোপাধ্যায়। আজ পুজো উপলক্ষে এলাকার গরিব মানুষদের নতুন বস্ত্র বিতরণ করা হয় কমিটির পক্ষ থেকে।
Post Top Ad
Your Ad Spot
Monday, June 19, 2023
Home
Unlabelled
রথযাত্রার দিনেই খুঁটিপুজো হয়ে গেল দুর্গাপুরের বুদ্ধবিহার দুর্গা পুজো কমিটির
রথযাত্রার দিনেই খুঁটিপুজো হয়ে গেল দুর্গাপুরের বুদ্ধবিহার দুর্গা পুজো কমিটির
Share This
About Unknown
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment