DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 20, 2023

পঞ্চায়েত ভোটের ময়দানে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর স্ত্রী অনুভা চক্রবর্তী

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছ থেকে। অনুভা চক্রবর্তী স্বামীর কাছ থেকেই রাজনীতিতে হাতে খড়ি। কাছ থেকে দেখেছেন রাজনীতির বিভিন্ন উত্থান পতন এরে ডামাডোলে হার না মেনে কিভাবে লড়াই করতে হয় শিখেছেন ঘরে থেকেই । রথযাত্রার পূর্ণলগ্নে রোড শো এর মাধ্যমে জোরকদমে প্রচার শুরু পাণ্ডবেশ্বরের জেলা পরিষদ প্রার্থীদের। পাণ্ডবেশ্বর হরিপুর বাজার হইতে গাইঘাটা মোর পর্যন্ত রোড শো হল ৫ নম্বর জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনুভা চক্রবর্তীর সমর্থনে। এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর স্ত্রী প্রার্থী অনুভা চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এই মিছিলে প্রায় কয়েক হাজার মহিলা কর্মী সমর্থকদের পা মেলাতে দেখা যায়। এই অনুভা চক্রবর্তী গত জেলা পরিষদে বিজয়ী হয়ে কৃষি কর্মধক্ষা হয়েছিলেন। বিগত পাঁচ বছর সফলতার সাথে কাজ করে আবার পাঁচ নম্বর জেলা পরিষদে তথা বহুলা ও ছোড়া অঞ্চল এর বিস্তীর্ণ এলাকায় তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রার্থী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপি প্রার্থী জ্যোতি কুমারী গোয়ালা । জয়ের ব্যাপারে আশাবাদী তিনি, বলেন বিগত দিনে সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেসের সদা সর্বদা রয়েছে। এর জন্য কোন প্রচারের দরকার পড়ে না। এবং পাণ্ডবেশ্বর এর বিভিন্ন উন্নয়ন যজ্ঞে আগামীদিনে ছিলাম আছি থাকবো।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot