DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, June 7, 2023

বারবার লোডশেডিং এ নাজেহাল শহরবাসী তারই মধ্যে বিদ্যুৎ দপ্তরের ঠিকা কর্মীদের বিক্ষোভ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : শহর জুড়ে বিদ্যুৎ বিভ্রাট এর মধ্যেই আন্দোলন ঠিকা বিদ্যুৎ কর্মীদের। ঠিকা বিদ্যুৎ কর্মীরা নিরাপত্তার দাবী তুলে দুর্গাপুরে বিক্ষোভে সামিল হলেন ডব্লিউ বি এস ই ডি সি এল কন্ট্রাক্টরস ওয়ার্কমেন ইউনিয়ন এর সদস্যরা। এদিন বিদ্যুত দফতরের ডব্লিউ বি এস ই ডি সি এল এর জোনাল শাখা সিটিসেন্টারে সামনে সারা জেলা জুড়ে প্রায় ১০০ রও বেশী ঠিকা শ্রমিক বিক্ষোভে সামিল হন। সম্প্রতি পশ্চিম বর্ধমানের রঘুনাথপুর এলাকা সাবস্টেশনে দুষ্কৃতি হানার ঘটনায় আহত হন বেশ কিছু ঠিকা শ্রমিক,যাদের মধ্য একজনের জখম গুরুতর। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। শুধু তাই নয় মাস খানেকের মধ্য বেশ কিছু সাবস্টেশন গুলিতে বারবার প্রতিনিয়ত লোডশেডিং এর কারণে জনরোষ এর জেরে আক্রমনের সম্মুখীন হতে হয়েছে ঠিকা কর্মীদের বলে অভিযোগ। তাই তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবীতে কর্তৃপক্ষের কাছে এদিন ডেপুটেশন জমা দেন শ্রমিক সংগঠনের নেতৃত্ববৃন্দরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot