উন্নয়ন সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, হাসপাতাল সুপার ধীমান মন্ডল ও লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের সদস্যরা। এদিন অনুষ্ঠানের শুরুতেই উড়িষ্যার রেল দুর্ঘটনায় মৃত যাত্রীদের পুস্প দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। পাশাপাশি হাসপাতাল চত্বর ও হাসপাতাল চত্বরের আসপাশের এলাকার ব্যাবসায়ী সহ সাধারণ মানুষকে প্লাস্টিক ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়। পৃথিবী'কে সুস্থ রাখতে বৃক্ষরোপণের বার্তা দেওয়া হয়। এছাড়াও লায়ন্স ক্লাবের পক্ষ থেকে হাসপাতাল ভেতরে ও বাইরের চত্বর পরিস্কার করতে সেচ্ছায় শ্রমদান করা হয়। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে হাসপাতালে আসা রোগীর আত্মীয়স্বজন'কে ঠান্ডা পানীয় খাওয়ানো হয়।
চেয়ারম্যান কবি দত্ত জানান, মহকুমাশাসক হাসপাতালে কর্তৃপক্ষকে বিশ্ব পরিবেশ দিবসে বেশ কিছু হুইলচেয়ার ও রোগী বহনকারী ট্রলি উপহার দিয়েছে।
মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় জানান, ৫ ই জুন বিশেষভাবে পরিবেশ দিবস কেবল উৎযাপন নয় সারা বছর প্রতিটি দিন পরিবেশ দিবস পালন করা দরকার।
No comments:
Post a Comment