দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আজ ২৫/৫/২৩ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর অধীনস্থ নিউটাউনশীপ থানার উদ্যোগে থানার নিজস্ব হলে উৎসব মুখর পরিবেশে আয়োজিত হয় রক্তদান শিবির । ৫০ জন রক্তদান করেছেন।দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর স্বেচ্ছাসেবী বন্ধুরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে।বিধান নগর ফাড়ির ইনচার্জ মেঘনাদ মন্ডল সহ অনান্য পুলিশ কর্মচারী, সিভিক ভলান্টিয়ার ও বিভিন্ন ক্লাব সংগঠনের প্রতিনিধিরা রক্তদান করেছেন।
শিবিরের উদ্বোধন করেন ACP তথাগত পান্ডে। শিবিরে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন দুর্গাপুর নগর নিগম এর বোর্ড অফ এডমিনিস্ট্রেটর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজশেখর মুখার্জি, রক্তদান আন্দোলনের রাজ্য নেতৃত্ব কবি ঘোষ,পূর্বতন কাউন্সিলর ডা: ছবি নন্দী,লাভলী রায়,দীপেন মাজি, দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব কো অর্ডিনেশন সোসাইটির সভাপতি আইনজীবী আইয়ুব আনসারি সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিবির শেষে আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দেন যথাক্রমে দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডাঃ আত্রেয়ী ব্যানার্জি এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সম্পাদক রাজেশ পালিত।
No comments:
Post a Comment