দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : খনি এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের তাই খনি এলাকায় জলের সমস্যা মেটাতে তৎপর হয়েছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে খনি এলাকায় ছড়িয়ে দিতে প্রায় দিনই সচেষ্ট হয়েছেন বিভিন্ন প্রকল্প শুরু করতে যাতে খনি এলাকার মানুষের পানীয় জলের সমস্যা মেটে। খনি এলাকায় জলের সমস্যা মেটাতে ওয়াটার ট্যাঙ্ক রিজার্ভারের শিলান্যাস করলেন বিধায়ক । উখড়ার আনন্দ মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরে শিলান্যাস হল ওয়াটার ট্যাঙ্ক রিজার্ভারের । কাজের সূচনা করলেন রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় । উপস্থিত ছিলেন উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ, উপপ্রধান রাজু মুখোপাধ্যায়,পঞ্চায়েত সদস্য শরণ সায়গল সহ অন্যরা । জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক আধিকারিক জানান ওয়াটার রিজার্ভার টি তৈরি করতে খরচ হবে এক কোটি ২০ লক্ষ টাকা । তিন মাসের মধ্যে রিজার্ভার তৈরির কাজ সম্পন্ন হয়ে যাবে বলে জানান তিনি । বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানান রিজার্ভারের পাশাপাশি এইখানে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তৈরি ও বাড়ি বাড়ি কল এর সংযোগ দেওয়া হবে । গোটা প্রকল্পটির জন্য সাড়ে চার কোটি টাকা অনুমোদন করা হয়েছে । এক থেকে দেড় বছরের মধ্যে প্রস্তাবিত প্রকল্প থেকে উখড়া গ্রামের বাসিন্দারা পানীয় জল পাবেন ।
Post Top Ad
Your Ad Spot
Saturday, May 6, 2023
Home
Unlabelled
খনি এলাকায় জলের সমস্যা মেটাতে উখড়াতে পানীয় জলের রিজার্ভারের শিলান্যাস বিধায়কের
খনি এলাকায় জলের সমস্যা মেটাতে উখড়াতে পানীয় জলের রিজার্ভারের শিলান্যাস বিধায়কের
Share This
About Unknown
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment