দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পাণ্ডবেশ্বর :- কয়েকদিন আগেই পাণ্ডবেশ্বর এর তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর পিতা স্বর্গত হয়েছেন। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী বিধায়কের প্রতি সমবেদনা জানিয়ে সমবেদনা পত্র পাঠালেন বিধায়ককে। মুখ্যমন্ত্রীর থেকে এভাবে সমবেদনা পেয়ে আপ্লুত নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমি এবং আমার পরিবার সকলেই মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ। তিনি বলেন" কয়েকদিন আগে ফোনে তার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়, ধরাধরা গলায় কথা বলায় মুখ্যমন্ত্রী নরেন বাবুর শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান, বিধায়ক তার পিতৃ বিয়োগের কথা জানান মুখ্যমন্ত্রী কে "। শুক্রবার খৌরকর্মের দিন বিধায়ক তথা জেলা সভাপতি কে চিঠি দিয়ে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারকে বিধায়ক এর খোঁজ নেবার জন্য পাঠান বলে জানান নরেন বাবু। বিধায়ক বলেন, প্রদীপবাবু আমার বড় দাদার মত তিনি আমার এই সময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আজ কুমারডিহি এলাকার সায়ের নামক পবিত্র পুকুর ঘাটে বিধায়কের পিতার খৌরকর্মের কাজ হচ্ছে । এদিন পিতার স্মৃতি রক্ষার্থে, পুকুর ঘাট চত্বরে মন্ত্রী ও বিধায়ক বকুল গাছের চারা লাগালেন । বিধায়ক বলেন, তার পিতার স্মৃতি রক্ষার্থে এবং পরিবেশকে সুস্থ রাখতেই গাছের চারা রোপন। তিনি এও বলেন এই গাছের মাধ্যমেই তার পিতার স্মৃতি বেঁচে থাকবে ।
Post Top Ad
Your Ad Spot
Saturday, May 6, 2023
Home
Unlabelled
পিতৃহারা বিধায়ককে সমবেদনা পত্র মাননীয়া মুখ্যমন্ত্রীর
পিতৃহারা বিধায়ককে সমবেদনা পত্র মাননীয়া মুখ্যমন্ত্রীর
Share This
About Unknown
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment